নবীগঞ্জে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো ছাত্রলীগ

0

 


প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত আনন্দ র‌্যালীতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম চৌধুরীর নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেছেন। গতকাল বুধবার (৪ জানুয়ারী) দুপুরে নবীগঞ্জ শহর থেকে প্রায় ১৬টি বাসভর্তি হয়ে হবিগঞ্জ রওনা দেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের কেক কেটে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আনন্দ র‌্যালী শেষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন, ছোট ভাই নাজিম চৌধুরী কে আহবায়ক বানানো আমার স্বার্থক হয়েছে। আমার রাজনৈতিক জীবনে এত বড় মিছিল নিয়ে উপজেলা থেকে কেউ আসেনি। কর্ম যদি ভালো থাকে তাহলে নাজিম সামনের দিকে এগিয়ে যেতে পারবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)