চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন :: একজনের অর্থদণ্ড

0

 

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালুমাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জহুর আলী (৩৫) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার উসমানপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা।
এসময় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ বালুমাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধ বালু মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন। অভিযানে সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

Post a Comment

0Comments
Post a Comment (0)